1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেতাকর্মীরা আর গ্রেফতার হলে থানা ভেঙে বের করা হবে: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

নেতাকর্মীদের আর গ্রেফতার করা হলে থানা ভেঙে তাদের বের করে আনা হবে। আর প্রতিবাদ নয়, বিএনপি এবার প্রতিরোধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যা মির্জা আব্বাস।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে ডাকা সমাবেশে এ কথা বলেন আব্বাস। এসময় তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের অকালে খুন করা হচ্ছে।

এর কোন হিসেব নেই, জবাবদিহিতা নেই।

 

বিএনপির এই নেতা বলেন, মিটিং আমরা করবোই। কেউ আমাদের আটকাতে পারবে না। যদি মিটিং করতে না দেয়া হয় আমরা এর কড়া জবাব দেবো। এদেশের মানুষের রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা হরণ করা হচ্ছে।

তিনি বলেন, সভা সমাবেশের জন্য আগামীতে আমরা আর কারও কাছে অনুমতি চাইবো না। এই সরকার কিন্তু শেষ সরকার নয়, অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, ভবিষ্যতে বিচার করা হবে। রাজপথে নেতাকর্মীদের ওপর হামলায় আর ছাড় দেয়া হবে না। প্রয়োজনে সামনের দিনগুলোতে প্রতিরোধ করা হবে, সরকার পতনের আন্দোলনের শুরু। কর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ভেঙে বের করে আনা হবে।

সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আওয়ামী লীগকে আর দেখতে চাই না। চাল-ডাল-তেলের জন্য আন্দোলন করছি। এই সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে পাচার করেছে।

বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, সরকারকে ঢাকা শহর ইজারা দেয়া হয় নাই। জনগণ রাজপথে নামতে শুরু করেছে। ঢাকায় সরকার পতনে গণ অভ্যুত্থানের সৃষ্টি করা হবে। রাজপথেই এর ফয়সালা হবে।

এসময় বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম বলেন, আমরা সব হত্যার প্রতিশোধ নেব, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে হবে। আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই। কারো করুণা নয়, খালেদা জিয়া জামিনে মুক্ত হয়ে বিদেশে চিকিৎসা নিতে যাবে। দাবি আদায়ে রাজপথে আরও রক্ত দেয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সরকারকে সরাতে না পারলে দেশ রক্ষা হবে না। বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu