1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যেখানেই বিএনপি-জামাতের অরাজকতা সেখানেই প্রতিরোধ: যুবলীগ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ সময় দর্শন

দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য, তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে এ বিক্ষোভ সমাবেশ হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের উদ্যোগে আয়োজিত পৃথক দু’টি বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি-জামাতের অপরাজনীতি বন্ধ করার কথা বলেন যুবলীগের নেতৃবৃন্দ।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাকির হোসেন বাবুল এর সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের  সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন এর সঞ্চালনায় বাংলাদেশ যুবলীগের নেতৃবৃন্দ বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাত অরাজকতার চেষ্টা করবে সেখানেই তাদের প্রতিরোধ করবে যুবলীগ।তারা আন্দোলনের নামে পেট্রোল বোমা দিয়ে হাজার হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তারা দেশকে জঙ্গি রাষ্ট্র পরিণত করেছিল। তারা আবারও আন্দোলনের নামে মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

 

নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামাত গোষ্ঠী আন্দোলনের নামে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ সাধারণ জনগণকে সাথে নিয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

যুবলীগ নেতৃবৃন্দ আরও বলেন, লন্ডন থেকে দুর্নীতির বরপুত্র তারেক জিয়া ‘টেকব্যাক বাংলাদেশে’র নামে আবারও বাংলাদেশকে পাকিস্তানে ফিরিয়ে নিতে চায়! বিএনপি-জামাত চক্র যেখানেই নৈরাজ্য সৃষ্টি করবে, রাজপথেই তাদের বিরুদ্ধে ‘খেলা হবে’।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় রাজধানীর মুগদায় পৃথক এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামাত কোন আঘাত হানার চেষ্টা করলে  যুবলীগের প্রত্যেকটি নেতা-কর্মী রাজপথেই বিএনপি-জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

দু’টি পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিন, উপ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. মিছির আলী, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক খালিদ আল মামুন টুকু, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম লাকি, ড. রায়হান রিজভী প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu