1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মোবাইলের মালিকানা দাবি করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

চায়ের দোকোনে মোবাইল ফেলে যান এর মালিক। পরে সেই দোকানে মোবাইল নিতে যান তিনি। তবে সেখানে থাকা আরেক ব্যক্তি ওই মোবাইলের মালিকানা দাবি করে। শুরু হয় দুজনের মধ্যে বাগবিতণ্ডা।এর জেরে দুজনের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে আহত হন উভয়পক্ষের অন্তত ১৫ জন।

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর গোলকনগর গ্রামে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের কোরবান আলী, উম্বাত আলী, মামুন হোসেন, ইউনুস আলী, শিপন হোসেন, গফুর মোল্লা, আব্দুল মজিদ, রহিম মোল্লা, নজির মোল্লা ও রাশেদ আলীসহ ১৫ জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘গত রোববার সন্ধ্যায় ওই গ্রামের ইউনুস মণ্ডলের চায়ের দোকানে মোবাইল রেখে বাড়ি চলে যান একই গ্রামের ইউসুফ মোল্লা। পরে মোবাইল নিতে এলে ইউনুস তা নিজের দাবি বলে করেন। এ নিয়ে ইউনুস ও ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয়।

‘এ ঘটনায় সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এরই জেরে মঙ্গলবার সকালে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ’

ওসি আরও বলেন, ‘ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu