1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিকারির হাত থেকে বাঁচিয়ে অবমুক্ত করা হলো ৯১টি পাখি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

নাটোরের গুরুদাসপুরে শিকারির হাত থেকে উদ্ধার করা ৯১টি পাখি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে পরিবেশ কর্মীদের সাথে নিয়ে পাখিগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন।

জানা গেছে, ভোরে গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে পরিবেশকর্মী আবু হেনা মোস্তফা কামাল, মেহেদী হাসান তানিম ও রাসেল আহমেদ গুরুদাসপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ গ্রাম ও মশিন্দা ইউনিয়নের হাঁসমারি গ্রামের মাঠে অভিযান চালায়।

এসময় তারা ১০টি শালিক পাখি, শিকারির তৈরি ফাঁদ থেকে ৭০টি ঘুঘু পাখি, বক, কোড়া, ডাহুক, ঘুঘুসহ ৯১টি পাখি উদ্ধার করে।এছাড়া ৩০০ মিটার কারেন্ট জালের ফাঁদ, লোহার ৫০ মিটার ফাঁদ ও ১২টি খাঁচা ধ্বংস করা হয়েছে। তবে শিকারিরা পালিয়ে যাওয়ার কারণে আটক করা সম্ভব হয়নি।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আম্রকাননে পাখিগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন।

গুরুদাসপুর জৈববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, এখন চলনবিলসহ গুরুদাসপুর উপজেলার নদী, নালা, খাল, বিলে পানি কমতে শুরু করেছে। এই সময় অতিথি পাখিদের বেশি চোখে পড়ে। আর এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ হাছিলের জন্য অবাধে পাখি শিকার করে। জীববৈচিত্র্য রক্ষায় ও পাখি শিকার বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu