1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিরাপত্তা সম্পর্ক সম্প্রসারণে একমত রাশিয়া ও চীন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

চীনে সফর করছেন রাশিয়ার নিরাপত্তা বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা নিকোলাই পাত্রুশেভ। পুতিনের অন্যতম মিত্র হিসেবে ধরা হয় তাকে। তিনি বলেছেন, ‘ক্রেমলিন বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক

জোরদারকে একটি শীর্ষ নীতি হিসেবে বিবেচনা করে। নিরাপত্তা সম্পর্ক সম্প্রসারণে সম্মত হয়েছে রাশিয়া ও চীন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তা গুও শেংকুনের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

বৈঠকের পর পাত্রুশেভ বলেন, ‘বেইজিংয়ের সঙ্গে অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা জোরদার করাকে আমাদের পররাষ্ট্র নীতির একটি নিঃশর্ত অগ্রাধিকার হিসেবে ধরা হয়। বর্তমান পরিস্থিতিতে আমাদের পারস্পরিক সমর্থন দেখাতে হবে। এমনকি দুদেশের সহযোগিতা বাড়ানোর জন্য আরও বেশি প্রস্তুতি দেখাতে হবে। ’

নানপিং শহরে বৈঠকের পর পাত্রুশেভের কার্যালয় এক বিবৃতিতে জানায়, উগ্রপন্থা ও উভয় দেশের সাংবিধানিক শৃঙ্খলা ক্ষুণ্ণ করার বিদেশি প্রচেষ্টা মোকাবেলায় তথ্য আদান-প্রদানে সম্মত হয়েছে চীন ও রাশিয়া। দুদেশের কর্মকর্তারা সাইবার নিরাপত্তার বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

গত সপ্তাহে উজবেকিস্তানে বৈঠকে বসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা কমিনিউস্ট নেতা শি জিনপিং। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর প্রথবারের মতো বৈঠক করেন দুদেশের শীর্ষ এ দুই নেতা।

ওই বৈঠকের পর চীনা সরকার এক বিবৃতিতে জানায়, শি রাশিয়াকে দৃঢ় সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ওই বিবৃতিতে ইউক্রেনের কোনো কিছু উল্লেখ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu