1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চীনকে ছুঁড়ে ফেলতে ১৫ মিনিটও লাগত না

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫২৯ সময় দর্শন

ভারতের প্রধান বিরোধীদল রাহুল গান্ধী এমপি বলেছেন, দেশে যদি (কংগ্রেস নেতৃত্বাধীন) ইউপিএ সরকার ক্ষমতায় থাকত কবেই চীনকে বাইরে ছুঁড়ে ফেলা হতো।

আর এজন্য ১৫ মিনিট সময়ও লাগত না। লাদাখে ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাত ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা প্রসঙ্গে গতকাল (মঙ্গলবার) তিনি ওই মন্তব্য করেন।

রাহুল গান্ধী পাটিয়ালা সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নরেন্দ্র মোদি বলেছিলেন, ভারতের জমি কেউ দখল করেনি। বিরোধী নেতাদের বলেছেন ভারতের জমি কেউ নেয়নি। কিন্তু ভারতের ১২০০ বর্গ কিলোমিটার জমি চীন নিয়ে নিয়েছে।

কীভাবে নিয়েছে? কারণ চীন জানে যে উপরে যিনি (মোদি) বসে আছেন তিনি কেবল নিজের ইমেজ রক্ষা করবেন। উনি নিজের ইমেজ বাঁচানোর জন্য ১২০০ বর্গকিলোমিটার জমি দিয়ে দেবেন। নরেন্দ্র মোদি নিজের ইমেজ রক্ষার জন্য দেশবাসীকে মিথ্যে বলেছেন।

‘ভারত মাতা’র কথা বলা হয়। ‘ভারত মাতা’র ১২০০ বর্গকিলোমিটার জমি নরেন্দ্র মোদি চীনকে দিয়ে দিয়েছেন নিজের ভাবমূর্তি রক্ষার জন্য। মানা হোক বা না মানা হোক, এটাই বাস্তবতা।’

গতকাল (মঙ্গলবার) পাঞ্জাব থেকে ট্রাক্টর শোভাযাত্রার মাধ্যমে হরিয়ানার কুরুক্ষেত্রে এসে রাহুল গান্ধী বলেন, চীন দেশে প্রবেশ করার দুঃসাহস দেখিয়েছে এবং আমাদের সেনাদের হত্যা করার সাহস করেছিল কারণ মোদী দেশকে দুর্বল করে দিয়েছেন।

লাদাখ ও অরুণাচল প্রদেশে গত পাঁচ মাস ধরে চলা ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রসঙ্গে রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘দেশে যদি এখন ইউপিএ সরকার শাসন ক্ষমতায় থাকত তাহলে দেশের সীমান্তে চীন এক পা-ও বাড়িয়ে দেওয়ার সাহস করত না। ‘ইউপিএ’ সরকার ক্ষমতায় থাকলে আমরা চীনকে বাইরে বের করে ছুঁড়ে ফেলে দিতাম এবং এজন্য ১৫ মিনিটও সময় লাগত না।’

তিনি বলেন, ‘মোদিজী বলেছিলেন, চীন আমাদের অঞ্চলে প্রবেশ করেনি। তাহলে আমাদের ২০ সেনা কীভাবে মারা গেল কারা তাদেরকে হত্যা করেছিল? গোটা বিশ্বে একটাই দেশ যার জমি দখল করা হয়েছে সেটা হল ভারত।’

বিজেপি ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল বলেন, ওঁরা নিজেদেরকে দেশপ্রেমী বলেন। প্রধানমন্ত্রী নিজেকে দেশভক্ত বলেন। কিন্তু গোটা দেশবাসী জানে যে চীনা সেনারা আমাদের সীমান্তের মধ্যে আছে। এসব লোকেরা কী ধরণের দেশপ্রেমিক?

তিনি বলেন, চার মাস আগে চীন আমাদের সীমান্তে এসেছিল, তাদের বাইরে বের করে দিতে আর কত দিন লাগবে? আমার মনে হয় ইউপিএ সরকার গঠন না হওয়া পর্যন্ত চীন আমাদের এলাকা দখল করে থাকবে। কিন্তু আমাদের সরকার গঠন হলে আমরা তাদের বাইরে ছুঁড়ে ফেলে দেবো।

কেন্দ্রীয় সরকার অবশ্য চীন পূর্ব লাদাখে জমি দখল করেছে বলে কংগ্রেসের দাবিকে আগেই ভুল ব্যাখ্যা বলে অভিহিত করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu