1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কোলে বসে শিক্ষার্থীদের প্রতিবাদ, এলো নতুন বেঞ্চ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

কেরালার তিরু অনন্তপুরমের শ্রীকরম সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে সব সময়ই লেগে থাকে ছাত্র-ছাত্রীদের ভিড়। এর মধ্যে আবার বাসস্ট্যান্ডে ছেলে-মেয়েদের বসার জায়গা ছিল আলাদা। কোনো ছেলে-মেয়ে যেন একসঙ্গে বসতে না পারে, সে কারণেই বসার জায়গা তিন ভাগে ভাগ করা হয়েছিল।

এ ঘটনায় ভিন্নধর্মী প্রতিবাদ জানায় ওই কলেজের শিক্ষার্থীরা।

লিঙ্গ-নিরপেক্ষ বসার জায়গার দাবিতে নারী সহপাঠীরা পুরুষ সহপাঠীদের কোলে বসে করে ভিন্নধর্মী এক প্রতিবাদ। প্রতিবাদের সেই ছবি ভাইরাল হয়ে যায়। তাতে টনক নড়ে প্রশাসনেরও।

 

ছাত্রদের কোলে ছাত্রীদের বসে প্রতিবাদ করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার এর ওই বাসস্ট্যান্ড পরিদর্শনে যান স্থানীয় মেয়র আর্য এস রাজেন্দ্রন। এরপর তিনি সমস্যা সমাধানে আশ্বাস দেন। এস রাজেন্দ্রন জানান, বেঞ্চগুলোকে তিন ভাগে ভাগ করা উচিত হয়নি। কেরলার মতো একটি প্রগতিশীল রাজ্যে এমন দৃষ্টিভঙ্গি একটি খারাপ নিদর্শন।

মেয়রের প্রতিশ্রুতি অনুযায়ী ওই বাসস্ট্যান্ডে একটি বেঞ্চ তৈরি হয়েছে। সেখানে নারী-পুরুষ সবাই পাশাপাশি বসতে পারবেন। এ নিয়ে মেয়র বলেন, ‘কেরালা নারী এবং পুরুষে কোনও বিভেদ করে না। সবাই মানুষ। কিন্তু কিছু নীতিপুলিশ আছেন, যারা এখনও প্রাচীন সময়ে বাস করেন। ’

বাসস্ট্যান্ডে লিঙ্গ-নিরপেক্ষ নতুন বসার জায়গা হওয়ায় খুশি ওই কলেজের শিক্ষার্থীরা। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu