1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পোশাক খাতে করোনার লোকসান কাটিয়ে উঠার আশা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫১৬ সময় দর্শন

টানা তিন মাস ধরে স্বস্তির রপ্তানি পাচ্ছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত সেপ্টেম্বরেও পোশাক রপ্তানি হয়েছে লক্ষ্যমাত্রা চেয়ে বেশি। আসছে ডিসেম্বরে বড়দিনকে কেন্দ্র করে করোনার লোকসান কাটিয়ে উঠার আশা করছেন পোশাক খাতের উদ্যোক্তারা।

তবে দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণকে এক্ষেত্রে বড় বাধা মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, করোনার মধ্যেও ভালো ব্যবসা করতে প্রয়োজন অনলাইনে গুরুত্ব দেয়া।

বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ন্ত্রণে না এলেও বাংলাদেশের অর্থনীতিতে আসছে একের পর এক সুবাতাস। গেলো তিন মাস ধরে রপ্তানি প্রবৃদ্ধিও দিচ্ছে সেই ইঙ্গিত। পোশাকের সবচেয়ে বড় বাজারগুলোয় পরিস্থিতি স্বাভাবিক না হলেও সেপ্টেম্বরে রপ্তানি হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৬ শতাংশ বেশি।

জুলাইয়ে রেকর্ড ৩৯১ কোটি ডলারের রপ্তানির পর আগস্টে কিছুটা কমলেও সেপ্টেম্বরে আবারও রপ্তানি বেড়ে হয়েছে ৩০১ কোটি ডলারের। সবমিলে অর্থবছরের প্রথম প্রান্তিকে মোট রপ্তানি হয়েছে প্রায় ৯৯০ কোটি ডলার যেখানে লক্ষ্যমাত্রা ধরা ছিলো ৯৬৬ কোটি ডলার।

হিসেব বলছে, প্রথম প্রান্তিকের রপ্তানির ৮২ শতাংশ এসেছে পোশাক খাত থেকে। আবার সামনে বড়দিন হওয়ায় পোশাক বিক্রির বড় আশা উদ্যোক্তাদের। তবে এসবের পরও রয়েছে করোনা শংকা।

উদ্যোক্তারা এখনও তাকিয়ে সংক্রমন নিয়ন্ত্রণ কিংবা ভ্যাকসিনের দিকে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, রপ্তানি ধরে রাখতে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।

পোশাক কারখানাগুলোয় নিয়মিত কাজ থাকায় বেজায় খুশি শ্রমিকরাও।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu