1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফাল্গুনী পাঠকের গান রিমিক্স করে কটাক্ষের শিকার নেহা কাক্কার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ সময় দর্শন

পুরনো গান রিমিক্স করে নতুনত্ব আনতে জুড়ি নেই ভারতীয় অন্যতম সংগীতশিল্পী নেহা কাক্কারের। তবে এবার ফাল্গুনী পাঠকের গাওয়া ৯০ দশকের বিখ্যাত গান ‘সাজনা’ গেয়ে সমালোচনার শিকার হতে হচ্ছে নেহা কাক্কারকে।

৯০ দশকের ছেলে মেয়েদের আবেগ ফাল্গুনী পাঠক। তার ‘সাজনা’ গানের সঙ্গে জড়িয়ে রয়েছে কতশত প্রেমের আখ্যান।

সেই গানই এবার রিমিক্স আকারে নিয়ে আসতে চলেছেন নেহা কাক্কার। এরইমধ্যে গানের ছোট একটি অংশ প্রকাশ করা হয়েছে। সেই মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে ধনশ্রী চাহালকে। সম্পর্কে যিনি ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী। ওই গানের অংশ আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রলের মুখে পড়তে হয়েছে নেহা কাক্কারকে। নেটিজেনদের একটা বড় অংশের অভিযোগ, ছোটবেলার যাবতীয় আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন নেহা।

 

শ্রুতাদের অভিযোগ গোটা গান জুড়েই অটো-টিউনের বিপুল ব্যবহার হয়েছে। এরপরও শ্রুতিমধুর হয়নি গানটি। সম্পূর্ণ গানটি মুক্তি পাওয়ার কথা আজ অর্থাৎ সোমবার।

তবে এর আগেও বহুবার বহু গান রিমেক করেছেন নেহা। ইউটিউবে সেই সব গানের ভিউজ ছাড়িয়েছে মিলিয়নের উপর। কিন্তু তা সত্ত্বেও কটাক্ষ থামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেহাকে আখ্যা দেওয়া হচ্ছে ‘অটো-টিউন কুইন’ হিসেবেও। এই মুহূর্তে এক রিয়ালিটি শো-য়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে নেহাকে। যেখানে আবেগপ্রবণ, প্রতিযোগীদের কষ্টের কথা শুনে প্রায়শই কান্না করতে দেখা গিয়েছে তাকে। তা নিয়েও ট্রল কম হয়নি।

এ প্রসঙ্গে নেহা বলেন, ‘যারা ট্রল করে, তাদের দোষ দিতে পারি না। হতে পারে তারা আবেগপ্রবণ নন। তবে যে সব মানুষ আবেগপ্রবণ হন না, আমার কাছে তারা নিতান্তই ফেক। যারা আমার মতো সংবেদনশীল, আমি জানি তারা আমায় বুঝবেন, কেন আমি কেঁদে ফেলি তাও অনুধাবন করতে পারবেন। আমি দেখেছি বহু মানুষই অন্যের কষ্ট কিছুতেই অনুধাবন করতেই পারেন না। আমার সেই গুণ রয়েছে। আর তাই কেঁদে ফেলা নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu