1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় রাতে, জেলা ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনা হ্রাসে সড়কে নিরাপত্তা ও শৃংখলার লক্ষ্যে গাড়িচালক, মালিক এবং পথচারীদের মধ্যে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ট্রাফিক বিভাগ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় মহাসড়কের চৌরাস্তায় প্রধান অতিথি হিসেবে ট্রাফিক বিভাগ আয়োজিত জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মাঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট রহমত মিয়া, আল-আমিন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা দুলু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির, ট্রাফিক সার্জেন্ট মো. হাবিবুর রহমান, রিয়াজ, মাখন লাল, মো. রেজা, মেহেদী, আরিফ, গোলাম রব্বানীসহ বিভিন্ন যানবাহনের মালিক ও চালকগণ, আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, তাছাড়া উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার বিভিন্ন রুটে ভাড়ায় চালিত মোটর সাইকেলের ড্রাইভাররা।

এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম ট্রাফিক আইন মেনে যানবাহন চালোনোর জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং যারা ট্রাফিক আইন (সড়ক পরিবহন আইন-২০১৮) অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu