1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজধানীতে কাশবন থেকে নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ সময় দর্শন

রাজধানীর তুরাগ এলাকার একটি কাশবন থেকে খুশি আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আসমা-উল হোসনা।

তিনি জানান, এদিন দুপুরের দিকে তুরাগ ১৬ নম্বর সেক্টর রোড নম্বর ২/ডি একটি খালি প্লটের কাশবন থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শরীরের কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটিতে পচন ধরেছে।

নিহত নারীর বাড়ি বগুড়ায় বলে জানা গেছে। তুরাগ নলভোগ এলাকায় একটি বাসায় হেলাল নামে এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। পরিবার থেকে জানা যায় ৫-৬ দিন যাবত তিনি নিখোঁজ ছিলেন। পরে সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে ওই নারীর একাধিক স্বামীর সংবাদ পাওয়া গেছে। জাহিদ নামে তার এক স্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলাও করেছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu