1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অবসর নিয়ে যা বললেন রুবেল হোসেন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

গতকালই জানা গিয়েছিল সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। তবে বাকি ছিল আনুষ্ঠানিকতা। অবশেষে সেটিও সেরে

ফেললেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে রুবেল নিজেই জানিয়েছেন অবসরের বিষয়টি।

রুবেল তার অফিসিয়াল ফেসবুকে জানান, তরুণদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত তার। তিনি লিখেন, আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত  নিলাম। ’

‘বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৭ ম্যাচে মাঠে নামার সুযোগ হয়েছে তার। সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে। ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে সব সময়ই ছিলেন আসা যাওয়ার মধ্যে। যেখানে তার বোলিং গড় ৭৬.৭৭। প্রথম শ্রেণির ক্রিকেটেও খুব একটা নজর কাড়তে পারেননি রুবেল। ৬০ ম্যাচে তার উইকেট মোটে ৯৭। গড় ৫৪.০৩। তবে এই অর্জনে নিজেকে ভাগ্যবান মনে করছেন রুবেল।

‘বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। আমি বিশ্বাস করি, লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো। ’

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও আগামীতে ওয়ানডে ও ট২০ ফরম্যাটের ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন রুবেল। রুবেল তার পোস্টে লিখেন, ‘টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরও কিছু দেয়ার মত সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu