1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লন্ডন থেকে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ সময় দর্শন

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান শেষে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্কের পথে ইংল্যান্ডের রাজধানী ত্যাগ করবেন।

যুক্তরাজ্য ত্যাগ করার আগে, যুক্তরাজ্য সফরের আজ চতুর্থ দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও রাজাদের সম্মানে রাজা তৃতীয় চার্লস অয়োজিত সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা গত ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে লন্ডনে (যুক্তরাজ্য) পৌঁছান।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সোমবার রাত ৯টায় স্ট্যানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

ইউএনজিএ’র ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির একই দিনে নিউইয়র্ক সময় রাত সাড়ে ১০ নিউইয়র্কে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

শেখ হাসিনার ২০ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত একটি সংবর্ধনা সভায় যোগদান এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী ইউএনএইচসিআর-এর ফিলিপ্পো গ্র্যান্ডি এবং স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বোরুত পাহোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডারসেও যোগ দেবেন। দিন শেষে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

এ ছাড়া শেক হাসিনা ২১ সেপ্টেম্বর সহ-আয়োজক বাংলাদেশ, বতসোয়ানা, স্লোভাক রিপাবলিক ও ইউএন হ্যাবিট্যাট আয়োজিত টেকসই আবাসন সংক্রান্ত একটি উচ্চ-পর্যায়ের সাইড ইভেন্টে যোগ দেবেন। একই দিনে তিনি ডব্লিউইএফ-এর নির্বাহী পরিচালক প্রফেসর শোয়াব ক্লাউসের সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ (জিসিআরজি) চ্যাম্পিয়নস মিটিংয়ে যোগ দেবেন।

বিকেলে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন এবং এরপর কসোভোর প্রেসিডেন্ট ড. ভিয়োসা ওসমানী-সাদ্রিউ, ইকুয়েডরের প্রেসিডেন্ট গিয়ারমো লাসো মেন্ডোজা এবং ইউএসজি ওএইচআরএলএসএস-এর রাবাব ফাতিমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)-এর ওপর একটি প্রাতঃরাশ বৈঠকের মাধ্যমে ২২ সেপ্টেম্বর দিনটি শুরু করবেন এবং আইওএম মহাপরিচালক আন্তোনিও ভিতোরিনোর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে একটি উচ্চ পর্যায়ের পলিসি গোলটেবিল বৈঠকেও যোগ দেবেন।

পরে, শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেচ আক্কা মোহা সেনা পাদেই টেকো হুন সেন এবং আইসিসির প্রসিকিউটর নিক ক্লেগ এবং করিম খানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন।

এ ছাড়া ২৪ সেপ্টেম্বর তিনি প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu