1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খুলনায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

খুলনার হরিণটানা হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের সড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাদ্রাসা শিক্ষক হাফেজ মো. শরিফুল ইসলাম (২৩) ও মুয়াজ্জিন মো. বেলাল হোসেন (২৪)।

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।পরে পুলিশ দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানায়, নিহতরা রাজবাঁধ এলাকা দিয়ে মোটরসাইকেল করে মেইন সড়কে উঠেছিল। এসময় দ্রুতগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাস সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল। একই সময় একটি ট্রাক খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। ওই ট্রাককে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশে মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এতে মোটরসাইকেলে থাকা দুইজন ঘটনাস্থলে নিহত হয়।

জানা যায়, নিহতদের মধ্যে শরিফুল ইসলাম রাজবাঁধ বায়তুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং বেলাল হোসেন স্থানীয় আয়শাবাগ মসজিদের মোয়াজ্জেম। বেলাল হোসেন খুলনা মহিলা টিটিসির ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সের নিয়মিত প্রশিক্ষণার্থী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu