নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ গ্রহণ ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ধারা ১৮৪- ’র উপধারা ৪-এর প্রদত্ত ক্ষমতাবলে করারোপ যোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকা সীমা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকসমূহে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হলো।
এ নির্দেশনা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।