1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নারায়ণগঞ্জে ছাত্রদল-যুবলীগ পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল-যুবলীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা।মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা থেকে ভুলতা বাসস্টেশনের দিকে আসছিল। এসময় যুবলীগ নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করলে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এক পর্যায়ে যুবলীগের ধাওয়ায় ছাত্রদল নেতাকর্মীরা পিছু হটে।

 

ছাত্রদল নেতা মাসুদুর রহমান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আসছিলাম। এসময় আমাদের মিছিলে অতর্কিত হামলা করে যুবলীগ নেতাকর্মীরা। শুধু তাই নয়, বাড়িতে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে আমার পরিবারের সদস্যদেরও আহত করা হয়েছে। ’

এদিকে এ সংঘর্ষের ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলবেধে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় তাৎক্ষণিক নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।

এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ। তিনি বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu