1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জর্ডানে ভবন ধস: ধ্বংসস্তুপ থেকে ১৪ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

জর্ডানের রাজধানী আম্মানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে গত মঙ্গলবারের ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির জননিরাপত্তা বিভাগ শনিবার (১৭ সেপ্টেম্বর) অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেছে। শনিবার যে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনি নিখোঁজদের তালিকায় সর্বশেষ ছিলেন।

ভবনটি ধসে পড়ার সময় সেখানে অন্তত ২৫ জন ছিলেন বলে সরকার জানিয়েছে।

জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, আম্মানের এল-লুওয়েবদেহ পাড়ায় চারতলা আবাসিক ভবনটি মঙ্গলবার ভেঙে পড়ে।  এতে ১৪ জন মারা গেছেন এবং ১৩ জন আহত হয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা প্রধান হাতেম জাবের জানান, কমপক্ষে ৩৫০ জন সিভিল ডিফেন্স উদ্ধারকারী কংক্রিট স্ল্যাব অপসারণ এবং ধ্বংসাবশেষ অপসারণে কাজ করছেন। ৮৫ ঘণ্টাব্যাপী এই উদ্ধার অভিযান চলে।

আম্মানের প্রসিকিউটর জেনারেল ঘটনার তদন্ত শুরু করেন এবং ভবনের মালিকের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ঠিকাদারদের আটকের নির্দেশ দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu