বিলুপ্ত হওয়ার ৭০ বছর পর আবার চিতা বাঘ আনা হয়েছে ভারতের গোয়ালিয়রের কুনো জাতীয় উদ্যানে। শনিবার কার্গো বিমানে করে আফ্রিকার দেশ নামিবিয়া থেকে ৮টি চিতা বাঘ আনা হয় ভারতে। পরে হেলিকপ্টারে করে নেয়া হয় কুনো জাতীয় উদ্যানে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিন উপলক্ষে আনা হয় চিতাবাঘগুলোকে। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ১১ মিলিয়নের বেশি। মোদি বলেন, ’যখন চিতা আবার ছুটবে… তৃণভূমি পুনরুদ্ধার করা হবে, জীববৈচিত্রে ভারসাম্য আসবে এবং ইকো-ট্যুরিজম বৃদ্ধি পাবে। ‘
চিতা বাঘের মূল আবসস্থল আফ্রিকার সাহার মরুভূমি। বিশ্বব্যাপী বন্য অঞ্চলে এখন ৭ হাজারের কম প্রাপ্তবয়স্ক চিতা রয়েছে। এর মূল কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা এবং জলবায়ু পরিবর্তনের কারণে আবাসস্থল সঙ্কুচিত হওয়া। ভারতের এই উদ্যানকে চিতাবাঘের জন্য আদর্শ বাসস্থল বলে মনে করছেন বিশেষজ্ঞরা
নামিবিয়া থেকে আসা প্রাথমিক আটটি চিতাকে জাতীয় উদ্যানের একটি আলাদা জায়গায় রাখা হবে। তারা কীটপতঙ্গ বা কোনে রোগ বহন করছে না তা নিশ্চিত করার জন্য এক মাসের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। পরে নতুন পরিবেশে অভ্যস্ত হতে তাদের পার্কের একটি বড় ঘেরে ছেড়ে দেওয়া হবে। ঘেরগুলিতে হরিণসহ বিভিন্ন প্রাকৃতিক শিকার রয়েছে। বিজ্ঞানীরা আশা, চিতা বাঘগুলো শিকার করতে শিখবে।
উদ্যানে পুরোপুরিভাবে ছাড়ার আগে চিতাগুলোর গলায় ট্র্যাকিং কলার লাগানো হবে। তাদের গতিবিধি নিয়মিতভাবে ট্র্যাক করা হবে।