1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেয়েই হবে এমনটা আশা মাহির

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হচ্ছেন। মা হওয়ার খবর নায়িকা নিজেই জানিয়েছেন। সন্তানসম্ভবা মাহি এবার জানালেন তার কন্যা সন্তান হলে নাম রাখবেন ‘ফারিশতা’।

মাহি অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে’ মুক্তির অপেক্ষায় রয়েছে।সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল শনিবার রাতে এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে স্বামী রাকিব সরকারসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মাহি। এ সময় মাহি জানান, ‘এটা একটা আনন্দের খবর। আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি জানিনা। আমার মনে হয়েছে, এত বড় সুখবর আমি লুকিয়ে রাখতে চাই না। যদিও বাসার সবাই বলেছিলো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা যায় না। বলা ঠিক না। কিন্তু আমার কাছে মনে হয়েছে না, বলে দিই। ‘

তিনি বলেন, ‘এই অনুভূতি বলে বুঝানো যাবে না। প্রথম তো! তবে আব্বু, আম্মু, ওর (রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে। ‘

সন্তানের নাম প্রসঙ্গে জানতে চাইলে মাহি বলেন, ‘আমার মেয়ে হলে নাম রাখবো ফারিশতা। ছেলে হলে এখনও ঠিক করিনি। আমি জানি, আমার মেয়েই হবে ইনশাআল্লাহ। ‘

এর আগে গত সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ‘

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu