1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে এমপির ফেসবুক লাইভ!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ সময় দর্শন

দেশে বন্যার কারণে স্থগিত হাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। এবার সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। এদিকে, এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।

তথ্যসূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগমারার সালেহা ইমারত গার্লস একাডেমি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান এমপি এনামুল হক।তখন তাঁর ফেসবুক আইডি থেকে এমপির ওই পরিদর্শন লাইভ করা হয়। অথচ পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুযায়ী কেন্দ্রে মোবাইল ফোনই নিষিদ্ধ।

 

এ নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা। তাঁর ওই লাইভে দেখা যায়, কেন্দ্র পরিদর্শনে গিয়ে রীতিমতো পরীক্ষার্থীদের সঙ্গে কথাও বলছেন এমপি এনামুল হক। কারো কারো প্রশ্নপত্র নিয়েও দেখছেন। এ সময় অনেক পরীক্ষার্থীকে লেখা বন্ধ করে এমপির দিকে তাকিয়ে থাকতেও দেখা গেছে।

এমপি এনামুল হকের ফেসবুক আইডিতে দুই ঘণ্টা ছিল লাইভের ভিডিওটি। পরে সমালোচনার মুখে তা সরিয়ে ফেলা হয়। তবে তাঁর পরিদর্শনের কিছু ছবি আইডিতে আছে।

পরীক্ষাকেন্দ্রের সচিব আনোয়ার হোসেন বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে লাইভ তো দূরের কথা, মোবাইল ফোন ব্যবহার করারই সুযোগ নেই। ’ এমপির মোবাইল থেকে লাইভ করা হয়েছে কি না তা তিনি দেখেননি বলে দাবি করেন।

পরীক্ষার কেন্দ্রে ফেসবুক লাইভ করার বিষয়ে জানতে চাইলে এমপি এনামুল হক বলেন, ‘তো কী হয়েছে? মন্ত্রী-সচিবরা পরিদর্শনের সময় মোবাইল নিয়ে যান না? তাঁরা লাইভ দেন না?’ এর পরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu