1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যে কারণে রামোস-ফাতিকে ডাকলেন না স্পেন কোচ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

অভিনব কায়দায় নেশনস লিগের জন্য দল ঘোষণা করলেন স্পেন কোচ লুইস এনরিকে। সচরাচর সংবাদ সম্মেলনে করে কিংবা আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে দল ঘোষণা করা হলেও তিনি শুক্রবার সাইকেল চালাতে চালাতে নেশনস লিগের সামনের দুই ম্যাচের জন্য ২৫ সদস্যর দল ঘোষণা করেন।

নেশনস লিগে আগামী ২৫ সেপ্টেম্বর সুইজারল্যান্ড এবং ২৮ সেপ্টেম্বর পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে স্পেন জাতীয় ফুটবল দল। ম্যাচ দুটির জন্য এনরিকের ডাক পাননি দলটির সাবেক অধিনায়ক সের্হিও রামোস এবং আনসু ফাতি।বার্সেলোনা থেকে সর্বোচ্চ ৬ খেলোয়াড় সুযোগ পেয়েছেন স্পেন দলে। রিয়াল মাদ্রিদ থেকে সুযোগ পেয়েছেন মাত্র দুজন।

 

চোটের কারণে গেল দুই মৌসুমের সিংহভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে সের্হিও রামোসকে। তবে চলতি মৌসুমে পিএসজির রক্ষণে নিয়মিত মুখ তিনি। এনরিকের তাতেও যেন মন ভরেনি। যে কারণে রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা উপেক্ষিতই থেকে গেছে।

অভিষেকের পর থেকেই এনরিকের আস্থাভাজন ফরোয়ার্ড ফাতি। তবে তিনিও চোট কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। যে কারণে এই তরুণকেও দলে ডাকেননি স্পেন কোচ। রামোস-ফাতি দলে না থাকায় অনেক প্রশ্ন উঠছে। বিশেষ করে রামোসের ক্ষেত্রে। অনেকে তো বলছেন এনরিকে যেভাবে রামোসকে দূরে রাখছেন, তাতে আন্তর্জাতিক ক্যারিয়ারে যতি পড়তে যাচ্ছে এই ডিফেন্ডারের।

এনরিকে অবশ্য সে সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন। তার হাতে আরও ভালো ডিফেন্ডার থাকাতেই রামোসকে ডাকা হয়নি বলে জানান তিনি, ‘এক বছর পর সে (রামোস) ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছে, এটা ভালো খবর। তবে আমার মতে আরও ভালো সেন্ট্রাল ডিফেন্ডার আমার হাতে আছে। ’ ফাতির ক্ষেত্রে এনরিকে বলেন, দীর্ঘ সময় না খেলার পর সে এখন আত্মবিশ্বাস ফেরানোর প্রক্রিয়ার মধ্যে আছে। যখন জাতীয় দল পর্যায়ে ফেরার মতো হবে, অবশ্য বিবেচনা করব। ’

রামোস-ফাতি ছাড়াও সেল্টা ভিগোর ফরোয়ার্ড ইয়াগো আসপাসকেও নেশনস লিগের ম্যাচ দুটির জন্য স্পেন দলে ডাক পাননি। তবে বাকি দুজনের মতো আসপাসের জন্যও যে সামনে দলের দরজা খোলা থাকবে তা সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন এনরিকে।

২৫ সদস্যর স্পেন দল

গোলরক্ষক: উনাই সিমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া;
ডিফেন্ডার: দানি কারভাহাল, এরিক গার্সিয়া, জর্দি আলবা, সেজার এজপিলিকুয়েতা, ডিয়েগো লরেন্তে, পাউ তোরেস, হোসে গায়া, হুগো গুইয়ামন;
মিডফিল্ডার: রদ্রি, পেদ্রি, গাভি, কার্লোস সোলের, কোকে, মার্কোস লরেন্তে, সের্হিও বুসকেটস;
ফরোয়ার্ড: আলভারো মোরাতা, ফেরান তোরেস, পাবলো সারাবিয়া, ইনাকি উইলিয়ামস, মার্কো আসেনসিয়ো, ইয়েরেমি পিনো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu