1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেহেরপুরে স্বর্ণের দোকানে চুরি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

মেহেরপুর জেলা শহরের কাঁসারীবাজারের আপন জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩০ ভরি স্বর্ণ, ১০০ ভরি রুপা ও নগদ দুই লাখ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জুয়েলার্সের মালিক মহাদেব কুমার পাত্র।

এ ব্যাপারে আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী মহাদেব কুমার পাত্র ও শংকর কুমার পাত্র বলেন, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই।আজ শনিবার সকাল ৯টার দিকে দোকান খুলে ভেতরে ঢুকে দেখি সব কিছুই তছনছ হয়ে গেছে। দুটি সিন্দুক ভেঙে ৩০ ভরি স্বর্ণ ও ১০০ রুপাসহ নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। চোরের দল দোকানো লাগানো তিনটি সিসি ক্যামেরা ভেঙে ফেলছে। তারা সিসি ক্যামেরারর ভিভিআরটি নিয়ে গেছে।

তারা জানান, ওই মার্কেটের দ্বিতীয় তলা থেকে নিচে নেমে এসে দোকানের একটি দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল।

 

খবর পেয়ে শনিবার সকালে মেহেরপুর পুলিশ সুপার মো. রাফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মো. জামিরুল ইসলাম, এএসপি সার্কেল অপু সরোয়ার, মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম ও র‍্যাবের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মেহেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোমিন ঘটনাস্থলে আসেন।

জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোমিন বলেন, মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে এই জুয়েলারি ব্যবসাপ্রতিষ্ঠানটি। সারারাত পুলিশ এই বাজারে ডিউটি করেন। অথচ এর মধ্যেই এই চুরির ঘটনা ঘটল। এর আগেও বাজারে চুরি হয়েছে।

তিনি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান, বাজারটিতে পুলিশের টহল বাড়ানো এবং এ ঘটনাটির সাথে জড়িত চোরদের খুঁজে বের আইনের আওতায় আনার জন্য।

মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মো. রাফিউল আলম বলেন, চুরির ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu