1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যে শর্তে ফ্রিতে সার দিতে চায় রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

উন্নয়নশীল দেশগুলোকে ৩ লাখ টন সার বিনামূল্যে দিতে প্রস্তুত রাশিয়া। তবে তার জন্য রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে হবে ইউরোপকে। সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে এ কথা জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

এ সময় পুতিন বলেন, ইউরোপ এখনও নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে দেয়নি। ফলে বিশ্ববাজারে সার বিক্রি করতে পারছে না রাশিয়া।

পুতিন জানান, ইউরোপ কিছু নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। রাশিয়া ইউরোপের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কিন্তু ইইউ শুধু তাদের সদস্যদের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়ে ‘স্বার্থপরের’ মতো আচরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

সম্মেলনে তিনি আরও বলেন, ‘এখন শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাই সার কিনতে পারবে। বিশ্বের গরিব দেশগুলোর কি হবে?’

তুরস্কের মধ্যস্ততায় হওয়া শস্য রপ্তানি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার সার রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়।  পুতিন বলেছেন, বর্তমানে ইউরোপের বন্দরগুলোতে রাশিয়ার যে ৩ লাখ টনেরও বেশি সার পড়ে আছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে এসব সার মস্কো বিনামূল্যে উন্নয়নশীল বিশ্বে পাঠানোর জন্য প্রস্তুত আছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu