1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চুরি করতে এসে কিছু না পেয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৮ সময় দর্শন

চুরি করার উদ্দেশ্যে একটি বাড়িতে ঢুকে কিছু না পেয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে দুই চোর। এ ঘটনা ভারতের উত্তর ২৪ পরগনার হাসনাবাদের।

এ সময় ওই গৃহবধূর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ধরে ফেলেন দুই দুষ্কৃতকারীকে। এরপর দুই ধর্ষককে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।আটক দুই চোর একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, হাসনাবাদ থানার খরমপুর খাড়াপাড়ার বাসিন্দা আমজাদ মোল্লা (২৪) এবং সাজ্জাক মোল্লা (২৫) এ ঘটনায় অভিযুক্ত।

স্থানীয়দের অভিযোগ, ওই দুই যুবক নিজ গ্রামের এক বাড়িতে চুরি করতে ঢোকেন। কিন্তু বাড়িতে কিছু না পেয়ে গৃহবধূকে জোর করে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এসে দুই যুবককে ধরে ফেলেন। পরে তাদের গণধোলাই দিয়ে পুুলিশে সোপর্দ করা হয়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয় তাদের। বসিরহাট জেলা হাসপাতালে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। ভুক্তভোগীর গোপন জবানবন্দি নেবেন ম্যাজিস্ট্রেট।

বসিরহাটের জেলার এসপি জোবি থমাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অভিযোগ পেয়ে তাদের দুজনকেই গ্রেফতার করেছি। শুক্রবার আদালত দুজনকেই চার দিনের রিমান্ড দিয়েছেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu