1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাস্তায় ফেলে শাশুড়িকে নির্যাতন, পুত্রবধূ আটক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

রংপুরের কাউনিয়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়ি আয়েশা বেগমকে (৬০) অমানবিক নির্যাতন করেছেন পুত্রবধূ রত্না বেগম। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ

মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুত্রবধূ রত্না বেগমকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর মাঠের পাড় গ্রামে নির্যাতনের ঘটনাটি ঘটে। আয়েশা বেগম ওই এলাকার মৃত আব্দুল সিদ্দিকের স্ত্রী। শুক্রবার তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বালাপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য হায়দার আলী জানান, আয়েশা বেগমের এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন। এরপর স্বামীর বাড়িতে একাই বসবাস করতেন। আর ছেলে আশরাফুল ইসলাম (৩০) তার স্ত্রীসহ পাশে আলাদা বাড়িতে থাকতেন। আশরাফুল কাজকর্ম করতেন না। কয়েক দিন আগে কাউকে কিছু না বলে তিনি ঢাকায় চলে যান। এ নিয়ে শাশুড়িকে সন্দেহ করে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে স্বামীর খোঁজ চান রত্না।

একপর্যায়ে শাশুড়িকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে শাশুড়ি প্রতিবাদ করলে তাঁকে বাড়ি থেকে বের করে রাস্তায় এনে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন রত্না। এ সময় কেউ একজন সেটির ভিডিও ধারণ করেন। পরে শুক্রবার বিকেলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

ইউপি সদস্য হায়দার আলী আরও জানান, বিষয়টি জানার পর রাত ৯টার দিকে ওই বৃদ্ধাকে নিয়ে গিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়।

কাউনিয়া থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর রত্না বেগমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu