1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাড়িতে নেই বাসিন্দা, তবুও মাসে বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

বাড়িতে কেউ থাকেন না। তবুও একটি আবাসিক ভবনের মিটারে আগস্ট মাসের বিদ্যুৎ বিল এসেছে প্রায় ১১ লাখ টাকা। পাবনার চাটমোহর পৌর সদরে জিরো পয়েন্ট এলাকার অধীর কুমার সরকার নামের এক বিদ্যুৎ গ্রাহকের সঙ্গে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন।তবে ভুলবশত এমনটি হয়েছে বলে জানিয়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ।

 

জানা যায়, বাড়ির মালিক অধীর কুমার সরকার কয়েক বছর আগে মারা যান। কিন্তু বাড়ির বৈদ্যুতিক সংযোগটি তার নামে রয়েছে। তার তিন ছেলের মধ্যে ছোট ছেলে অনুপ কুমার সরকার বাড়িটির দেখভাল করেন। তিনি চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। গত ৬ মাস ধরে বাড়িতে কেউ থাকেন না।

এদিকে গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মিটার রিডার কাম ম্যাসেঞ্জার রেজাউল করিম পৌর সদরের জিরো পয়েন্টে অধীর কুমার সরকারের বাড়ির আগস্ট মাসের বিদ্যুৎ বিল প্রতিবেশী বকুল রহমানের কাছে দেন। এ সময় তিনি বিদ্যুৎ বিল দেখে চমকে উঠেন। পরে বিষয়টি  তিনি মোবাইল ফোনে অনুপ কুমার সরকারকে জানান। বিলের পরিমান শুনে তিনিও হতবাক হন এবং ক্ষোভ প্রকাশ করেন।

বিদ্যুৎ বিলের কপিতে দেখা যায় সেপ্টেম্বর মাসের বিল এসেছ ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা। আর ব্যবহার হয়েছে ৯০ হাজার ১৫০ ইউনিট। বিল প্রস্তুতকারী আসমা খাতুন ও এ জিএম (অর্থ) এর স্বাক্ষর সম্বলিত ওই বিল।

বিল হাতে পাবার পর মিটার রিডার রেজাউলকে ডেকে জিজ্ঞাসা করলে তিনি দেখছি বলে এই বিলের কপিটি নিয়ে নিতে চান। পরে রাতে আবারও নতুন করে প্রিন্ট দেওয়া হয় এই বিল। সকালে এজিএমকে (অর্থ) দিয়ে জোরপূর্বক আগের বিল নিয়ে নতুন বিল চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন মিটার রিডার।

এ বিষয়ে বিল প্রস্তুতকারী আসমা খাতুন জানান, ভুল হওয়ায় এমন ঘটনা ঘটেছে। কাজ করতে গেলে একটু ভুল হতেই পারে।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) আকমল হোসেন জানান, বিলটি কেউ ক্রসচেক করলে এমনটি হতো না। যদি কারও গাফিলতি থাকে খতিয়ে দেখা হবে। গাফিলতি পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu