1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরে ২২টি গরুসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

নাটোরের বড়াইগ্রাম থেকে ডাকাতি হওয়া ২২টি গরু, ৩টি ট্রাক ও নগদ এক লাখ টাকাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান পুলিশ সুপার সাইফুর রহমান।

বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বড়াইগ্রাম এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সুপার জানান, গত ৩০ আগস্ট ও ৫ সেপ্টেম্বর পাবনা-নাটোর সড়কের বড়াইগ্রামের উপজেলার শিবপুর এবং কয়েন বাজারের ময়মনসিংহপাড়া এলাকায় দুটি ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতরা দুটি ট্রাকসহ ট্রাকে থাকা ২৩টি গরু এবং গরুর মালিকের কাছ থেকে এক লাখ ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

 

এসব ঘটনায় বড়াইগ্রাম থানায় দুটি ডাকাতির মামলা হলে পুলিশ অভিযানে নামে। বৃহস্পতিবার বিকালে পুলিশ প্রথমে জেলার লালপুরের চানপুর থেকে ডাকাত সেকেন্দার আলীকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে রাতভর অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকা থেকে অপর চার ডাকাতকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো, সিরাজগঞ্জের তাড়াশ থানার নওখাদা গ্রামের রাসেল ব্যাপারী (৩০), মাদারীপুর সদর থানার চরগোবিন্দপুরের ফারুক গোসেন (৪০), কুষ্টিয়ার ভেড়ামারা থানার বাগ গাড়ীপাড়ার মিন্টু ব্যাপারী (৪০) ও একই উপজেলার মির্জাপুর গ্রামের শিশির মন্ডল (৩২) ও বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের ফজলে রাব্বি (২৬)। তাদেরকে বনপাড়া বাইপাস মোড় এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।  বিচারক তাদের সকলকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu