1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চলে গেলেন ঢাকার প্রথম মেয়র আবুল হাসনাত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

ঢাকার প্রথম মেয়র সাবেক মন্ত্রী ব্যারিস্টার আবুল হাসনাত আর নেই। লন্ডনে ভোর ৫টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

মৃত্যুকালে ব্যারিস্টার হাসনাত স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও এক মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন।সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী হাসনাত ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। করোনা সংক্রামনের কারণে আর তিনি দেশে ফিরতে পারেননি।

 

ব্যারিস্টার আবুল হাসনাত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন ১৯৭৭ সালে। ওই সময়ে কমিশনার ভোটে নির্বাচনের বিধান ছিলো। এরপর ১৯৯০ সালে তিনি সরাসরি ভোটে আবার মেয়র নির্বাচিত হন।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন আবুল হাসনাত। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এম এরশাদের মস্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন তিনি।
১৯৯০ সালে তিনি রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদের পতনের পর জাতীয় পার্টি ছেড়ে ব্যারিস্টার হাসনাত আবার নিজের প্রতিষ্ঠিত দল বিএনপিতে যোগ দেন এবং স্থায়ী কমিটির সদস্য হয়েছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu