1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সহজ শর্তে ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

বাংলাদেশকে বাজেট সহায়তায় সহজ শর্তে ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

তিনি আরও জানান যে, অন্যান্য ঋণদাতা সহ-অর্থদাতা হিসেবে এগিয়ে আসবে। এর আগে, আগামী ৩ বছরে বাংলাদেশকে ৯ দশমিক শূন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সরবরাহের কথা জানিয়েছে এডিবি।

২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে বাংলাদেশের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করতেই ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটিতে এই অর্থ দেবে।

বাংলাদেশের জন্য এডিবির বরাদ্দ পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, ২০২৪ সালে ৩ দশমিক ২১ বিলিয়ন ডলার এবং ২০২৫ সালে ২ দশমিক ৫৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ।

এই অর্থের মধ্যে ৬৯ দশমিক ৫ শতাংশ দেশের মাথাপিছু জিডিপির ক্রমবর্ধমান অনুপাতে বাজারভিত্তিক শর্তে দেওয়া হবে। এর আগের ৩ বছরে এ ধরনের ঋণের পরিমাণ ছিল ৫৭ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ যে পরিমাণ টাকা ঋণ পাবে, সেটি ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu