1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

সদ্য বহিস্কৃত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গার বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে তার সমর্থকদের রংপুরে বিক্ষোভ মিছিল শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেছে রাঙ্গাপন্থী মোটর মালিক ও শ্রমিকরা।

একই সঙ্গে মসিউর রহমান রাঙ্গাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলে পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন রাঙ্গা সমর্থকরা। এরই প্রতিবাদ জানিয়ে লালমনিরহাট জাতীয় পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬ টার দিকে জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশনমোড়ে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করে জেলা জাপা লালমনিরহাট।

রংপুরে গতকাল (১৪ সেপ্টেম্বর) জি এম কাদেরের পুত্তলিকা দাহকে কেন্দ্র করে রাঙ্গাপন্থীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে । এ নিয়ে লালমনিরহাটসহ জাপার বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পরে উত্তেজনা।দলের অন্ত কন্দল প্রকাশ্যে আসায় অনেক প্রবীন সমর্থক ক্ষিপ্ত হয়ে উঠছে বহিস্কৃত জাপা নেতা রাঙ্গার উপর।

লালমনিরহাট পৌর জাতীয় পার্টি সদস্য সচিব আলমগীর চৌধুরীর নেতৃত্বে কুশপুত্তলিকা দাহ শেষে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা সদস্য সচিব মো. এ্যাডঃ নজরুল ইসলাম,ও লালমনিরহাট জেলা শাখার ছাত্র সমাজ আহ্বায়ক জাকিরুল ইসলাম জাকির প্রমূখ। এসময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu