1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এসসিও জোটে রাশিয়া ও চীনের সঙ্গে তেহরান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

পশ্চিমাদের প্রভাবের বাইরে একটি বিকল্প বিশ্বজোট করতে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)। এ জোটে পূর্ণ সদস্যপদ পেতে আনুষ্ঠানিক প্রতিশ্রুতি পত্রে স্বাক্ষর করেছে তেহরান। খবর আরটির।

প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটি জানায়, তেহরান এসসিওর পূর্ণ সদস্য পেতে একটি আনুষ্ঠানিক প্রতিশ্রুতি পত্রে স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার জোটটির নবম সদস্য হওয়ার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ নিলো তারা।

 

উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক প্রতিশ্রুতি পত্রে ইরানের হয়ে স্বাক্ষর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহ। অন্যদিকে এসসিওর পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির মহাসচিব জ্যাং মিং।

আরটি বলছে, ২০০৫ সাল থেকে এসসিওকে নজরে রেখেছে ইরান। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশটিকে কূটনৈতিক বিচ্ছিন্নতা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে দুর্বল করার চেষ্টায় রয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি রাশিয়া ও চীন ওয়াশিংটনের ভূ-রাজনৈতিক প্রতিপক্ষের তালিকায় রয়েছে।

বর্তমানে আটটি দেশ এসসিওর পূর্ণ সদস্যপদে রয়েছে। দেশগুলো হলো- চীন, রাশিয়া, ভারত, কাজাকিস্তান, কিরগিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান।

রাশিয়ার সংবাদ মাধ্যমটি জানায়, সামারখন্দ শহরে চলা বার্ষিক সম্মেলনে ইরানের হয়ে নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার উজবেকের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

এসসিওতে ইরানের পূর্ণ সদস্য পদ পাওয়া নিয়ে আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। চলতি সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, ‘আগামী বছর ভারতের এসসিওর বার্ষিক সম্মেলনের আগে ইরান পূর্ণ সদস্যপদে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। ’

উজবেকিস্তানের সামারখন্দ শহরে এসসিওর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে; যেখানে শি ও পুতিন বৈঠকে বসবেন। বর্তমানে চলা সম্মেলনটি এসসিওর জন্য টার্নিং পয়েন্ট এমনটাই দাবি উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের। তিনি এসসিওতে পূর্ণ সদস্য নন এমন দেশগুলো ঘনিষ্ঠভাবে জড়িত হওয়ার জন্য কাজ করছে বলে জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu