1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘নিরপেক্ষ ভোট হলে বিএনপি জিতবে’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ সময় দর্শন

নিরপেক্ষ ভোট হলে বিএনপি জিতবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,‘নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট হলে বিএনপি ও

অন্যদলগুলো বিপুল ভোটে জয়লাভ করবে। আমরা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।

ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন,‘মুক্ত সাংবাদিকতা এই সরকার অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। তারা বিভিন্ন আইন দিয়ে সাংবাদিকদের সত্য কথা বলা এবং লেখায় বিধি-নিষেধ তৈরি করেছে। সাংবাদিক হত্যা, নির্যাতন এসব এখন অহরহ হচ্ছে, যে কারণে কেউ সাহস করে আর সত্য লিখছে না। ’

দেশের বর্তমান পরিস্থিতি পাকিস্তান আমল থেকেও খারাপ উল্লেখ করে ফখরুল বলেন, ‘আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবনযাত্রার দিক থেকে এর চেয়ে ভালো ছিলাম। তারপরেও পাকিস্তান সরকার যেহেতু আমাদের অধিকার ও সম্পদ হরণ করতো, এদেশে শোষণ লুটপাট করতো সে কারণে আমরা যুদ্ধ করেছি। কিন্তু এখন তার থেকেও খারাপ অবস্থায় আমরা আছি। পাকিস্তান আমলে ২২টি পরিবার ছিল কোটিপতি, এখন দেশে এক লাখ ৯২ হাজার কোটিপতি আছে। এখানে গরিব মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে। ৪২ শতাংশ দারিদ্রসীমার নিচে যে দেশ সে দেশকে মধ্যম আয়ের দেশ কীভাবে বলা যায়। ’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ,আনসারুল ইসলামসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu