1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিগগিরই স্বনামধন্যদের অর্থপাচারের তথ্য প্রকাশ করা হবে’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

শিগগিরই স্বনামধন্যদের বিদেশে অর্থপাচারের তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সাংবাদিকরা সেসব ছাপবেন কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

বুধবার ভারত সফরের অভিজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দুদক এসব বিষয় দেখছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অনেক স্বনামধন্যদের ব্যাপারেও আমার কাছে আছে।তবে হ্যাঁ, আমাদের দুর্নীতি দমন কমিশন এবং ব্যাংকের ওখান থেকে খবর নেওয়া হচ্ছে। আসবে, সামনে একদিন আসবে। ‘

 

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসকে নজরদারিতে আনা হবে কি না এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই আনা হবে। এটা নজরদারিতে আনা হয়েছে বলেই আপনারা জানতে পারলেন। আপনারা খুঁজে বের করেননি তো। সাংবাদিকরা বের করেনি। আবার এমন এমন অনেকের অর্থ পাচারের তথ্য আছে, ওটা আপনারা লিখবেন কি না আমার সন্দেহ আছে। আমি সোজা কথা বলি। অনেক স্বনামধন্যদের ব্যাপারেও আমার কাছে (তথ্য) আছে। ‘

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অবৈধ অর্থের বিষয়ে তিনি বলেন, ‘সুইস ব্যাংকে বহু আগেই আমাদের ডিমান্ড পাঠিয়েছিলাম। তালিকা চেয়েছিলাম। কোনো তালিকা আসে নাই। কেউ বলতে পারে নাই। সবাই বলে যায়, হাওয়ায় বলে যায়, কিন্তু সঠিক তথ্য দিয়ে বলতে পারে না। এটা একটা সমস্যা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu