জর্ডানের রাজধানী আম্মানে একটি চারতলা আবাসিক ভবন ধসে কমপক্ষে পাঁচজন নিহত ও ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে, দেশটির নিরাপত্তা মুখপাত্র আমের আল-সারতাউই। এছাড়াও ভবনটিতে আটকা পড়েছে অনেকে।
আল-সারতাউই জানান, ‘নগরীর জাবাল আল-ওয়েইবদেহ জেলায় ভবন ধসে নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত পাঁচজন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও আঞ্চলিক নিরাপত্তা কমান্ড জেন্ডারমেরির দল ভবনটিতে উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ’
সিভিল ডিফেন্স সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, ভবনটিতে ঠিক কতজন মানুষ ছিল তার সঠিক পরিসংখ্যান না জেনেই উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে। ধ্বংস হওয়া ভবনে বহু মানুষ এখনো আটকে পড়া অবস্থায় রয়ে গেছে। ’
জর্ডানের উপ-প্রধানমন্ত্রী তৌফিক ক্রিশান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘ভবনটি ধসে পড়ার কারণগুলির মধ্যে অন্যতম ছিল, এটি একটি পুরানো এবং জরাজীর্ণ ভবন। আশপাশের ভবনগুলো মূল্যায়ন করা হচ্ছে। আমাদের প্রসিকিউশন ঘটনার তদন্ত শুরু করেছে।
জাবাল আল-ওয়েইবদেহ আম্মানের প্রাচীনতম জেলাগুলির মধ্যে একটি। যা ২০ শতকের গোঁড়ার দিকে গড়ে ওঠে। এই শহরটিতে বিপুল সংখ্যক প্রবাসী বসবাস করেন।