1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাবাকে গলা টিপে হত্যার মামলায় ছেলের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

নাটোরের নলডাঙ্গায় বাবাকে শ্বাসরোধ করে হত্যার মামলায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মুরশিদুল ইসলাম নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ আগস্ট জোর করে সম্পত্তি লিখে নিতে চাইলে পিতা আফছার আলীর সাথে ছেলে মুরশিদুল ইসলামের বিবাদ শুরু হয়। আফছার আলী সম্পত্তি লিখে না দিতে চাইলে তার ছেলে মুরশিদুল ক্ষিপ্ত হয়ে তার গলা টিপে ধরে। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আফছার আলীর। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মেয়ে আর্নিকা বেগম বাদি হয়ে তার ভাই মুরশিদুল ইসলামকে অভিযুক্ত করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত মুরশিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত মুরশিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ ৪ বছর বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মুরশিদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu