1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন ন্যান্সি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

দুই স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। ইতিমধ্যে তিন সংসারে তিন মেয়ের মা হয়েছেন তিনি। তৃতীয় স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তার দাম্পত্য জীবনের এক বছর পার হয়েছে। তবু পিছু ছাড়ছে না বিতর্ক।

নানা প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকাকে।

 

ন্যান্সিকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হচ্ছে। তার উদ্দেশ্যে করা হচ্ছে নানা রকম নোংরা মন্তব্য। গায়িকাকে পড়তে হচ্ছে প্রশ্নের মুখে, কেন তার আগের দুই সংসার ভেঙেছিল। এ নিয়ে কখনো মুখ খোলেননি ন্যান্সি। তবে আর চুপ থাকতে পারলেন না তিনি। অবশেষে ফেসবুক লাইভে এসে কথা বললেন তার ডিভোর্সসহ নানা বিষয় নিয়ে।

ন্যান্সি বলেন, অনেকদিন ধরে এসব কথা শুনে আসছি কিন্তু আমার স্বামী এসব পছন্দ করেন না। তিনি মনে করেন, শিল্পী জীবন এবং ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা। কিন্তু মানুষ কেন এসব নিয়ে কথা বলছে তাতে তিনি অবাক হচ্ছেন। তাই কিন্তু কিছু মানুষের এত বেশি আগ্রহ যে কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয়। ’

আগের সংসার ভাঙা প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমার যিনি প্রাক্তন ছিলেন, যিনি আমার সন্তানের পিতা; তার প্রতি আমি যেমন শ্রদ্ধাশীল, তিনিও আমার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জীবনে চলার পথে যখন আমাদের মনে হয়েছে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, তখন আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। এই সিদ্ধান্ত আমরা বুঝে শুনেই নিয়েছি। ’

তার সাবেক স্বামী জায়েদ বিয়ে করেছেন উল্লেখ করে ন্যান্সি বলেন, ‘আমি বিয়ে করে সংসার করছি আর আমার প্রাক্তন একা জীবন যাপন করছেন- এমনটা অনেকে ভাবছেন! তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার প্রাক্তন স্বামীও সংসার করছেন, সুখে আছেন। যার সঙ্গে দীর্ঘদিন প্রণয়ে ছিলেন, তাকে বিয়ে করেছেন। তারা ভালোবেসে ঘর বেঁধেছেন। ’

গীতিকার মহসিন মেহেদীকে তিনি ভালোবেসে বিয়ে করেছেন উল্লেখ করে ন্যান্সি বলেন, ‘আমার মনে হয় ভালোবাসা ও প্রণয়ের মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। প্রণয়ের চেয়ে ভালোবাসার গভীরতা অনেক বেশি। মেহেদীর প্রতি আমার অনেক আস্থা। এই আস্থা ও ভালোবাসার জায়গা থেকে আমরা একে অপরকে বিয়ে করি। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি কন্যাসন্তানও আছে। ’

অনেকে মনে করেন, ন্যান্সির চেয়ে তার তৃতীয় স্বামী মহসিন মেহেদী বয়সে অনেকটাই বড়। তাদের জ্ঞাতার্থে গায়িকা বলেন, ‘মেহেদীর চেয়ে আমি ৯ বছরের ছোট। আমার মনে হয়, এতটুকু ছোট-বড় হওয়াটা পারফেক্ট। এতে করে পথচলাটা মসৃণ হয়। ’

গত মার্চে ন্যান্সি জানিয়েছিলেন, তিনি তৃতীয় সংসারে ভালো নেই। এ নিয়েও আলোচনা কম হয়নি। তাই মেহেদীর সঙ্গে সংসার জীবনে কেমন আছেন, তা নিয়েও কথা বলেন গায়িকা। বলেন, ‘বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু আমার সমস্যা হলো আমি অনেক বেশি আবেগপ্রবণ। যার কারণে মানুষের মন্তব্য পড়ে কষ্ট পাই। ’

গায়িকার প্রশ্ন, ‘আমার জীবনে যে মানুষগুলোর কোনো অবদান নেই, যারা আমাকে চেনেনও না, কিন্তু ফেসবুকে টুক করে একটা মন্তব্য করে বসেন। তারা আসলে কীভাবে এমন মন্তব্য করতে পারেন? এসব কারণে আমি হতাশ হয়ে যেতাম। এসবের প্রভাব আমার ব্যক্তিগত ও সংসার জীবনে পড়তো। আমার মনে হয় এই সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি। ’

গত বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। ঠিক ১০ মাসের মাথায় গত জুনের শেষ সপ্তাহে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেন গায়িকা।

ন্যান্সি প্রথম বিয়েটা করেন ২০০৬ সালে আবু সাঈদ সৌরভ নামে এক ব্যবসায়ীকে। ২০১২ সালের ২৪ মে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সেই সংসারে ন্যান্সির এক মেয়ে, নাম রোদেলা। এরপর ২০১৩ সালের ৪ মার্চ ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন গায়িকা। এই সংসার ভাঙে গত বছরের এপ্রিলে। সেখানেও ন্যান্সির এক মেয়ে, নায়লা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu