1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রেমিকার বাড়ির বারান্দা থেকে প্রেমিকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

বগুড়ার ধুনট উপজেলায় প্রেমিকার বাড়ির বারান্দা থেকে বানচা কর্মকার (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রেমিকাকে আটক করেছে পুলিশ।

নিহত বানচা কর্মকার উপজেলার বিলকাজুলী গ্রামের নিখিল চন্দ্র কর্মকারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানচা কর্মকার ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় কামার শিল্পের কাজ করেন। এ সময় ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বানচা কর্মকারের। সোমবার রাতে বানচা তার প্রেমিকার বাড়িতে যান। তবে কীভাবে বানচার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

নিহত বানচা কর্মকারের ছেলে বাধন কুমার জানান, তার বাবা অসুস্থ হয়েছে বলে সোমবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে সেলিনা বেগম তাকে সংবাদ দেয়। এ সময় ঘটনাস্থলে পৌঁছে বাবাকে মৃত অবস্থায় ঘরের বারান্দায় পাওয়া যায়।

প্রেমিকা জানান, বানচা কর্মকারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। সে বাড়িতে যাতায়াত করত। সোমবার রাতে বাড়িতে আসার সময় পা পিছলে পড়ে গিয়ে মারা যায়। তখন তার পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়।

বগুড়র ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রেকর্ড করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu