1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সমাজকে এগিয়ে নিতে হলে মানুষকে স্বপ্ন দেখাতে হবে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

মির্জা ফখরুলের সমমনা দল নিয়ে আন্দোলনে নামার বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উনাদের আন্দোলন মানে পেট্রোল বোমা, গাড়ি ভাঙচুর, জ্বালাও-পোড়াও। এবার যদি এগুলো করা হয়, জনগণ-নেতাকর্মীরা প্রতিহত করবে। সেইসাথে পুলিশও মাঠে থাকবে।

মঙ্গলবার দুপুরে তথ্য ভবনে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের বার্ষিক সাধারণ সভায় এসব মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুল যখন বলে দেশে দারিদ্র্যতা বেড়েছে তা কোনো কোনো সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় কিন্তু আইএমএফ যখন বলে দারিদ্র্যতা কমেছে তখন খবর প্রকাশিত হয় না।

 

তথ্যমন্ত্রী আরও বলেন, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে মানুষকে স্বপ্ন দেখাতে হবে, জাতিকে শুধু হতাশা না ভালো খবরও দেখাতে হবে। এসময় তিনি বলেন, সমাজে সমালোচনা থাকতে হবে। দায়িত্বে থাকলে সমালোচনা হবে। তাই নগণ্য ভুলকে ঢালাওভাবে প্রচার না করে ভালোটাও তুলে ধরতে হবে।

ড. হাছান মাহমুদ বলেন, যেসব পত্রিকা নিয়মিত বের হয় না, তাদের চিন্তিত করা হয়েছে এবং চারশোর বেশি পত্রিকা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দুইশ পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu