1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আত্মহত্যার পোস্ট দেখে পুলিশে ফোন, বেঁচে ফিরল তরুণী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

গভীর রাতে ঘুমের ঔষধ হাতে নিজেকে শেষ করবেন মর্মে পোস্ট করেন ওই নারী। সেটা দেখে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশি সহযোগিতা চান, ফোনকল পেয়েই মাঝরাতেই ওই নারীকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম নাগেশ্বরীতে।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভবানীপুর এলাকা থেকে আশরাফুল আলম নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে শেষ করবেন বলে পোস্ট করেছেন।

তাকে আপনারা উদ্ধার করেন।

 

তার দেয়া তথ্য অনুসন্ধান করে দেখা যায়, কুড়িগ্রাম পৌর শহরের হিঙ্গণরায় মিস্ত্রীপাড়া থেকে জাকিয়া ফেরদৌসী (২৮) নামে ওই নারী নিজ আইডি থেকে ওই পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার পরিবার আমার জীবনটা পুরো শেষ করে দিছে। তারাই দায়ী আমার মৃত্যুর জন্য। ’ পোস্টটি দিয়ে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

পরে কুড়িগ্রাম সদর থানার রাত্রিকালীন ডিউটি অফিসার এসআই জাহিদ হাসান ঠিকানা সনাক্ত করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখানে গিয়ে প্রথমে জাকিয়া ফেরদৌসীকে উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ডিউটি অফিসার জাহিদ হাসান জানান, জাকিয়া ফেরদৌসী মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিলেন। পরিবার থেকে তার দুবার বিয়ে দেয়া হয়েছিল। দুটি বিয়েই ডিভোর্স হয়ে গেছে। এসব কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বাবা জুলফিকার জামানের কাছে থাকেন তিনি। পরে তার পরিবারের লোকজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে হতাশাগ্রস্ত জাকিয়া ফেরদৌসীকে কাউন্সিলিং করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তার পরিবার ও স্থানীয়রা সতর্ক থাকবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে জাকিয়া ফেরদৌসী জানান, আমি মানসিকভাবে হতাশা থেকে পোস্টটি করেছিলাম। পরবর্তীতে এ রকম ভুল আর হবে না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu