1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চালের দাম বেঁধে দেয়া সম্ভব না: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ সময় দর্শন

দেশে উৎপাদিত চালের দাম বেঁধে দেয়া সম্ভব না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে দেশে উৎপাদিত চালের দাম বেঁধে দেয়া সম্ভব না। বাণিজ্য মন্ত্রণালয় যেটা বলেছে দাম বেঁধে দিবে সেটা আমদানি নির্ভর চালের জন্য। ’

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয় ভিত্তিক সাংবাদিক সংগঠন বিএসআরএফের সংলাপে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে দেশে খাদ্যের ঘাটতি নেই। ঘাটতি মেটানোর জন্য বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানি করা হচ্ছে। চালের সরবরাহও অনেক আছে। বাজারে চালের দাম বাড়ার কোনো কারণ নেই। যদি দাম বৃদ্ধি পায় এটা অস্থির ব্যবসায়ীদের কারসাজি। ’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রকৃতি অস্থির। এ দেশের ব্যবসায়ীদের মনও অস্থির থাকে। তাই জিনিসপত্রের দাম এতো উঠানামা করে। প্রতিনিয়ত এসব অস্থির ব্যবসায়ীদের সঙ্গে পাঞ্জা লড়তে হয় আমাদের। ’

তিনি আরও বলেন, ‘তেলের দাম বাড়ার কারণে একইসময়ে চালের দাম বাড়ল ৪-৫ টাকা। এটা ব্যবসায়ীদের অস্থির মস্তিষ্কের পরিচয়। ’

প্রত্যেক জেরায় ওএমএসের মাধ্যমে আটা বিক্রি করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘পহেলা অক্টোবর থেকে জেলা এবং সিটি করপোরেশনে ওএমএসের মাধ্যমে আটা বিক্রি শুরু হবে। এটা খাদ্য মন্ত্রণালয়ের নাম লেখা প্যাকেটজাত মোড়কে বিক্রি করা হবে। ’

চাল বিক্রিতে আইন হচ্ছে জানিয়ে সাধন কুমার মজুমদার বলেন, ‘মোটা চালকে চিকন বানিয়ে নাম পরিবর্তন করে বিক্রি বন্ধে আইন করা হচ্ছে। এর ফলে মিনিকেটসহ যেসব নাম আছে চালের সেগুলো আর থাকবে না। ’

এ সময় ব্যবসায়ীরা উৎসাহিত হয় সাংবাদিকদের এমন খবর প্রচার না করার জন্য অনুরোধ জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এমন নিউজ প্রচার করবেন যাতে ভোক্তারা উৎসাহিত হয়। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu