1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় যুব সমাজের জন্য চিকনিকান্দী খেলার মাঠ ভরাট

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ‘যুব সমাজের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’-এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন রিয়াদ ফুটবল খেলার মাঠ ভরাট করেন।

সোমবার ( ১২ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় চিকনিকান্দী ইউনিয়ন হাইস্কুল খেলার মাঠ ভরাট করেন। এ সময় সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, খেলাধুলার উন্নয়নে ও প্রসারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটা মুহুর্ত দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকলে আপনারাও সুস্থ থাকবেন। এ সময় সাজ্জাদ হোসেন রিয়াদ ইউনিয়নের তরুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই।

লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তাই যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে। খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে। তাই লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, একটি সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় উপস্থিত ছিলেন চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবনী রায়, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মুন্সী, দেবাল সমাদ্দার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিবেক দেবনাথ প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu