রাশিয়ানরা মদ খাওয়ার পরিমাণ প্রায় ৪৮ শতাংশ কমিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। শনিবার রাষ্ট্রীয় এক আয়োজনে তিনি এসব জানান।
তিনি বলেন, ১৩ বছর আগে একজন রুশ নাগরিক বছরে গড়ে ১৫.৭ লিটার মদ খেতেন। গত বছর তা ৯ লিটারে দাঁড়িয়েছে।
এর মানে ২০০৮ থেকে ২০২১ সালের মধ্যে মদ খাওয়া প্রায় ৪৩ শতাংশ কমেছে। এই ১৩ বছরে রাশিয়ায় অ্যালকোহল সংক্রান্ত রোগ এবং মৃত্যুর সংখ্যাও কমেছে। খবর আরটি।
মদের প্রভাবে নানা স্বাস্থ্য জটিলতার কথা উল্লেখ করে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, কার্ডিওমায়োপ্যাথি এবং মায়োকার্ডাইটিসে মৃত্যুগুলো ক্ষতিকারক অ্যালকোহল সেবনের সঙ্গে যুক্ত।
মুরাশকো বলেন, মানুষের শরীরে নানা ক্ষতিকর পরিবর্তন ঘটায় মদ। পেশি, লিভার এবং মস্তিষ্কে মারাত্মক প্রভাব ফেলে এই পানীয়।
চলতি বছরের শুরুতে বিশ্বেজুড়ে চালানো এক জরিপে দেখা গেছে, বছরে গড়ে একজন ৬.১৮ লিটার মদ খেয়ে থাকেন।
পূর্ব আফ্রিকার দেশ সেশেলসে সবচেয়ে বেশি মদ খাওয়া হয়। সেখানকার এক একজন বাসিন্দা বছরে গড়ে ২১ লিটারের কাছাকাছি মদ খান। তালিকায় তৃতীয় অবস্থানে ইউরোপের দেশ চেক রিপাবলিকান, দেশটিতে একজন গড়ে ১৪.৪৫ লিটার পর্যন্ত মদ খেয়ে থাকে।