1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ছিনতাই চক্রের মূলহোতাসহ গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ সময় দর্শন

বাগেরহাট শহরের হরিণখানা এলাকা হতে এক মহিলার লকেটসহ স্বর্ণের চেইন ছিনতাই চক্রের মূলহোতাসহ ৪ জনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ সদর কোম্পানির একটি অভিযানিক দল।

রোববার রাতে ১০ ঘণ্টাঘরে গোপালগঞ্জ পৌর ও টুঙ্গিপাড়া থানা এলাকা অভিযান চালিয়ে ছিনতাই হওয়া লকেটসহ ১ ভরি ৭ আনা ওজনের স্বর্ণের চেইনও উদ্ধার করেছে র‍্যাব। এসময়ে ছিনতাইকারীদের কাছ থেকে একটি দেশিয় পিস্তল, ১টি মোটরসাইকেল, নগদ ৪৪ হাজার ৯৮০টাকা, ১টি চাকু ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৬ এর পক্ষ থেকে প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার ৪ জনের মধ্যে ৩ জন হচ্ছে ছিনতাইকারী। তারা হলেন, ছিনতাইকারী দলনেতা বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের মো. রুহুল আমিন (২৬), মো. আব্দুল আহাদ (২০), গোপালগঞ্জের পাঠগাঁ সরদার পাড়া এলাকার আলিম শেখ (২২) ও ছিনতাই হওয়া স্বর্ণের চেইনের ক্রেতা টুঙ্গিপাড়া উপজেলার পাঠগাতি বাজারের মা জুয়েলার্সের মালিক ও দাবিয়াকুল গ্রামের বাসিন্দা বিবেক বৈরাগী (৪২)।

 

র‍্যাব জানায়, গত ৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা বাগেরহাট শহরের হরিণখানা এলাকা হতে এক মহিলার লকেটসহ স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায়। পিসি কলেজ রোডের বাসিন্দা ভুক্তভোগী নিজে বাদি হয়ে বাগেরহাট জেলার সদর থানায় এবং র‍্যাব-৬, খুলনা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এরপর থেকে আসামিদের গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‍্যাবের দলটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে ছিনতাইকারীদের অবস্থান জানতে পেরে রোববার রাতে গোপালগঞ্জ পৌর ও টুঙ্গিপাড়া থানা এলাকা অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করে। আসামিদের বাগেরহাট সদর ও গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu