1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংসার ভাঙার কারণ জানালেন ন্যান্সি

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ সময় দর্শন

গত বছর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। চলতি বছরের জুনে তৃতীয় কন্যার মা হন এই শিল্পী। তৃতীয় সংসার শুরু করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বেশ কটাক্ষের শিকার হয় এই শিল্পীকে।  ‘নোংরা’ মন্তব্যের শিকার হন।

পাশাপাশি কেনো বার বার  সংসার ভাঙছে এ প্রশ্নও উঠে।

 

সাধারণ ব্যক্তিগত বিষয় নিয়ে সবসময় খোলামেলা মন্তব্য করে আসছেন এই গায়িকা। দ্বিতীয় বিয়ে কেনো ভেঙেছে এ বিষয়েও এবার জানালেন। শনিবার রাতে ফেসবুক লাইভে আসেন ন্যান্সি। এ সময় পূর্বের সংসার ভাঙার কারণসহ বর্তমান সংসারের নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।

ফেসবুক লাইভে এসে ন্যান্সি বলেন, অনেক দিন ধরে এসব প্রশ্ন শুনছি। কিন্তু আমার স্বামী (মেহেদী) এসব পছন্দ করেন না। তিনি মনে করেন, ব্যক্তিগত ও শিল্পীজীবন দুটো আলাদা। কিন্তু কিছু মানুষের এত বেশি আগ্রহ যে কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয়। আমার যিনি প্রাক্তন ছিলেন, যিনি আমার সন্তানের পিতা; তার প্রতি আমি যেমন শ্রদ্ধাশীল তিনিও আমার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জীবনে চলার পথে যখন আমাদের মনে হয়েছে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, তখন আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর এই সিদ্ধান্ত আমরা বুঝে শুনেই নিয়েছি। আমি বিয়ে করে সংসার করছি আর আমার প্রাক্তন একা জীবন যাপন করছেন—এমনটা অনেকে ভাবছেন! তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার প্রাক্তনও সংসার করছেন, সুখে আছেন। যার সঙ্গে দীর্ঘ দিন প্রণয়ে ছিলেন, তাকে বিয়ে করেছেন। তারা ভালোবেসে ঘর বেঁধেছেন।

ন্যান্সির বর্তমান স্বামীর বয়স নিয়েও সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হয়। সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন ন্যান্সি। এই বিষয়ে তিনি বলেন, মেহেদীর চেয়ে আমি ৯ বছরের ছোট। আমার মনে হয়, এতটুকু ছোটবড় হওয়াটা পারফেক্ট। এতে করে পথচলাটা মসৃণ হয়।

বর্তমানে ভাল আছেন জানিয়ে ন্যান্সি বলেন, বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু আমার সমস্যা হলো আমি অনেক বেশি আবেগপ্রবণ। যার কারণে মানুষের মন্তব্য পড়ে কষ্ট পাই।

তিনি আরও বলেন, আমার জীবনে যে মানুষগুলোর কোনো অবদান নেই, যারা আমাকে চেনেনও না। কিন্তু ফেসবুকে টুক করে একটা মন্তব্য করে বসেন। তারা আসলে কীভাবে এমন মন্তব্য করতে পারেন? এসব কারণে আমি হতাশ হয়ে যেতাম। এসবের প্রভাব আমার ব্যক্তিগত ও সংসার জীবনে পড়তো। আমার মনে হয় এই সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu