1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাগেরহাটে সাম্মাম চাষে কৃষকের সফলতা, বছরে আয় ১৫ লাখ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ফল সাম্মাম রসালো মিষ্টি ও পুষ্টিগুণে ভরপুর। মরুভূমির জনপ্রিয় ফল সাম্মাম চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চর উদায়পুর গ্রামের মধুমতি অ্যাগ্রো ফার্মের মালিক শেখ ফয়সাল আহমেদ। বর্তমানে ১৫ বিঘা জমিতে সাম্মাম চাষ করে আয় করছেন বছরে ১৫ লাখ টাকা।

সরেজমিনে মোল্লাহাট উপজেলার উদায়পুর ইউনিয়নের চর উদায়পুর গ্রামে গিয়ে দেখা যায়, গাছে গাছে ঝুলছে তরমুজের মতো দেখতে মরু অঞ্চলের পুষ্টিকর ফল সাম্মাম।মালচিং সিটের ভেতর লাগানো গাছ গুলো তুলে দেয়া হয়েছে মাচায়। চারিদিকে ছড়িয়ে পড়েছে পাঁকা সাম্মামের ঘ্রাণ। সাম্মাম দেখতে উপরটা যেমন হলুদ, ভিতরটা গাড় হলুদ রঙের। একেকটি সাম্মাম এর ওজন দুই থেকে তিন কেজির মত।

হাম্মাম চাষী ফয়সাল আহমেদ বলেন, পড়াশোনা শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা বেতনের চাকুরি করতাম আমি। তবে কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে চাকুরি ছেড়ে ২০২০ সালের ডিসেম্বর মাসে মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে ৪৫ শতক জমিতে কৃষি কাজ শুরু করি। প্রথমদিকে আমি দেশি বিভিন্ন সবজির চাষ শুরু করি। কিন্তু তাতে খুব বেশি লাভ না হওয়ায় সাম্মাম চাষ শুরু করি। প্রথম বছরেই সফলতা পাই। এরপর জমির পরিমাণ বাড়াতে থাকি।

এখন আমার জমির পরিমাণ ১৫ বিঘা। এই জমিতে প্রায় ১০ হাজার সাম্মাম গাছ রয়েছে। দেশে সাম্মাম ফলের ব্যাপক চাহিদা রয়েছে। আমার এখান থেকেই পাইকাররা ট্রাকে করে পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে সাম্মাম বিক্রি করছে। এই ফলটি শীতকাল বাদে বছরে চারটি মৌসুমে ফল দিয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা বাড়ে রমজান মাসে। আমার এই ফার্মে গাছের পরিচর্যার জন্য ১২ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। তাদের বেতনসহ আনুষঙ্গিক খরচ মিটিয়ে বছরে আমার আয় ১৫ লাখ টাকা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu