1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুড়িগ্রামে ফোনকল পেয়ে বাল্যবিবাহ ঠেকাল পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হরিরামপুর গ্রামে ফোনকল পেয়ে বাল্যবিবাহ ঠেকাল কুড়িগ্রাম সদর থানা পুলিশ। শনিবার রাত ১০টার দিকে ৯৯৯ নম্বরে ফোনকল আসে পুলিশের কাছে। রাত সাড়ে ১০টার দিকে সদর থানার সাব ইন্সপেক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি ছেড়ে উভয় পক্ষের লোকজন গা ঢাকা দেয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, ফোনকল পেয়ে সদর থানা থেকে এসআই রাজ্জাকের নেতৃত্বে ৫ সদস্যের পুলিশ দল ঘটনাস্থলে যায়। সেখানে হরিরামপুর গ্রামের মৃত. করিম উদ্দিনের ছেলে নুরুল ইসলামের মাদ্রাসা পড়ুয়া ৯ম শ্রেণির শিক্ষার্থীর (১৫) সাথে একই উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে রতনের বিয়ের আয়োজন চলছিল।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় উভয় পক্ষকে একত্রিত করা হয়। সেখানে উভয়পক্ষ স্বীকার করে, দেশের প্রচলিত আইনে বাল্যবিবাহ একটি অপরাধ। যা বৈবাহিক জীবনে চরম নেতিবাচক প্রভাব ফেলে। বিষয়টি বুঝতে পেরে উভয়পক্ষ বাল্যবিবাহ দেবে না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন এবং মুচলেকা দেন।

মেয়ের বাবা নুরুল ইসলাম জানান, আমি অন্যের প্ররোচনায় ভুল বুঝে মেয়ের বিয়ে দিচ্ছিলাম। এখন ভুল বুঝতে পেয়ে মুচলেকা দিয়েছি। অঙ্গীকার করেছি আমার মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবো না। কোন বাবা যেন আমার মতো এই ভুল না করেন। এতে আর্থিক ও মানসিক উভয় যন্ত্রণায় ভুগতে হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu