1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নকল ভেবে আসল সাপের সঙ্গে শুটিং করেন অমিতাভ বচ্চন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ সময় দর্শন

অনেকের মতো সাপ ভীতি ছিল বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের।  নানা সময় সিনেমার কারণে সাপ নিয়ে খেলা করতে হয়েছে তাকে। সব সময়ই শুটিং দৃশ্যে নকল সাপের ব্যবহার হতো। তবে একবার আসল সাপের সাঙ্গে শুটিং করতে হয়েছিল তাকে।‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর অনুষ্ঠানে ভীতিকর সেই অনুভূতির কথা ভক্তদের জানিয়েছে অমিতাভ।

 

প্রতিযোগী নবীন শো চলাকালে নিজের সাপ ভীতির কথা বলেন অমিতাভকে। সেখানে সে বলেন, ‘একবার পার্কে সাপ দেখে তার গায়ে জ্বর এসে গিয়েছিল। ’

নবীনের এই গল্প শোনার পর সিনেমায় সাপ নিয়ে বিশেষ এক শুটিং দৃশ্যের গল্প বলেন অমিতাভ, ‘আপনাকে আর কী বলব? একই কারণে আমারও অনেকবার জ্বর হয়েছে। আমি যেই পেশায় আছি, সেখানে সাপ থেকে দূরে থাকা কঠিন। ’

অমিতাভ আরও বলেন, ‘আমাদের প্রায়শই এমন দৃশ্য দেখা যায় যেখানে আমাদের সাপের সঙ্গে কথা বলতে হয়। আমাদের কামড় না দেওয়ার জন্য সাপকে অনুরোধ করতে হয়। এমন একটি দৃশ্যে বুকের উপর সাপ রাখতে হয়েছিল আমাকে। বলতে পারেন, ভয়ে আমার মরে যাওয়ার মতো অবস্থা। ওদের বলতে শুরু করেছি, আমি এই দৃশ্যে শুটিং করতে পারব না। আমি আমার পরিচালককে বলেছিলাম, আমি এই দৃশ্যটি করতে পারব না। ’

দৃশ্যটি করতে অমিতাভকে নকল সাপ দেওয়ার কথা বলে শুটিংয়ে রাজি করানো হয়েছিল বলে জানান অমিতাভ, ‘অনেক কষ্ট করে একটি নকল সাপ সংগ্রহ করা হয়েছে বলে তারা আমাকে জানায়। ওরা আমাকে বলেছিল, আমরা আপনার বুকে একটি নকল রাবারের সাপ রাখব। এরপর আপনি সাপের সাথে কথা চালিয়ে যাবেন। আমি রাজি হয়। এরপর শুটিং দৃশ্যে আমি নকল সাপের সঙ্গে কথা বললাম, তাকে কামড় না দিতে আকুতি জানালাম এবং ফিরে যেতে বললাম। দৃশ্যটি শেষে সেটের সকলে হাততালি দিল। পরে, এক সহকারী আমাকে জানাল সাপটি রাবারের তৈরি নয়, এটি একটি আসল সাপ যার সঙ্গে আমি দৃশ্যটি করেছি। এটা শোনার পর আমি তাকে ধরে মারধর করেছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu