1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চা পানের সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চিকিৎসকের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৫৭৬ সময় দর্শন

সিরাজগঞ্জের সয়দাবাদে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইর্ন্টান চিকিৎসক আরাফাত পাঠান (২৫)। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে পাশ করা আরাফাত ময়মনসিংহের ভালুকার পানদিয়া গ্রামের হারিজ পাঠানের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে কলেজ আসার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে সয়দাবাদ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে চা পান করছিলেন আরাফাত। এ সময় একটি ড্রাম ট্রাক বেপরোয়া এসে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করলেও স্বজনদের অসম্মতি থাকায় ময়নাতদন্ত করা হয়নি।

কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম জানান, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আরাফাত বাড়ি থেকে কলেজে আসার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বাদ জোহর মেডিকেল কলেজ প্রাঙ্গনে জানাযা শেষে স্বজনরা আরাফাতের লাশ নিয়ে বিকেলে ময়মনসিংহ চলে যান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu