1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লক্ষ্মীপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

লক্ষ্মীপুরে পাঁচটি চোরাই মোটরসাইকেল ও একটি ব্যাটারীচালিত অটোরিক্সাসহ পাঁচজন চোরচক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোবারক হোসেন, লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের জামালের ছেলে মো. বেলাল, পশ্চিম লক্ষীপুর গ্রামের মো. হাশেমের ছেলে মো. ছাত্তার, চাঁদপুরের কচুয়ার চাংপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম রবু ও একই এলাকার আবদুস সালামের ছেলে মো. সোহেল।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেল চুরির মামলার পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ভোররাতে জেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ।এসময় একটি ব্যাটারিচালিত অটোরিক্সাসহ মোবারক হোসেন, বেলাল হোসেন ও চাত্তারকে আটক করে পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেল পাঁচটি উদ্ধার করা হয়। পরে চাঁদপুরে অভিযান চালিয়ে বাকি দু’জনকে আটক করা হয়।

 

আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরির অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানায় পুলিশ সুপার। তারা আন্তজেলা চোর চক্রের সদস্য।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ আজিজুর রহমান মিয়া, সদর থানার ওসি মোস্তফা কামাল, ডিবি ওসি শাহাদাত হোসেন টিটো প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu