1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রোগীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চিকিৎসক গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

গাজীপুরের টঙ্গীতে রোগীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গীর হোসেন মার্কেট এলাকার আল- কারীম ইসলামী হাসপাতালে গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ রোববার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা (নং-০৮/১৮৭) দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত চিকিৎসকের নাম হাসিবুল হাসান (৩৭)। বিষয়টি জানাজানি হলে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়।

রোগীর স্বজনরা জানান, হোসেন মার্কেট লেদুমোল্লা রোড এলাকার বাসিন্দা সালমা (২২) (ছদ্মনাম)। দীর্ঘ দুই বছর ধরে হার্টের সমস্যায় ভুগছেন তিনি। শনিবার বিকালে অসুস্থবোধ করায় আল-কারীম হাসপাতালের পূর্ব পরিচিত চিকিৎসক সবুজের কাছে যান তিনি। তাকে ইসিজিসহ বেশ কয়েকটি টেস্ট দেওয়া হলে তিনি সেগুলো করে নিয়ে আসেন। পরে তিনি তার মামাতো ভাই নয়নকে সঙ্গে করে রাত ৯টায় ইসিজিসহ অন্যান্য রিপোর্ট নিয়ে মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক হাসিবুল হাসানের কক্ষে যান। এ সময় ওই চিকিৎসক তার সহকারী বাবলী ও রোগীর মামাতো ভাইকে কক্ষ থেকে বের করে দিয়ে দরজার ছিটকিনি আটকে দেন। একপর্যায়ে ওই চিকিৎসক রোগীকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় ওই নারীর চিৎকারে তার মামাতো ভাই নয়নসহ আশপাশের লোকজন এগিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা ওই চিকিৎসককে তার কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাতে হাসিবুল হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu